কলেজছাত্রকে চাপা দেওয়ার পর শিশুকে পিষে মারল বেপরোয়া বাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি
রাজধানীর হাতিরঝিল এলাকার মহানগর প্রজেক্ট চেকপোস্টের সামনে রাস্তা পার হওয়ার সময় ভিক্টর ক্ল্যাসিক বাসের ধাক্কায় জাহিদ হাসান (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বাসটি ওই শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে পালানোর সময় এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর গ্রামের মোদাচ্ছের আলীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকতেন।
সঙ্গে থাকা জাহিদের বড় ভাই ইমরান হোসেন বলেন, জাহিদকে নিয়ে হাতিরঝিলের পুলিশ প্লাজায় যাচ্ছিলাম। রামপুরা ব্রিজের পাশে মহানগর প্রজেক্ট চেকপোস্টের সামনে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাস জাহিদকে চাপা দেয়। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, জাহিদ মিরপুর বাঙলা কলেজে অনার্স ফাইনাল ইয়ারে পড়তেন। সম্প্রতি অনলাইনে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষে অনলাইনে ক্লাস করছিলেন। আগামী ২৫ আগস্টের আগেই তার চীনে যাওয়ার কথা ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কলেজছাত্রের মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানার দায়িত্বরত কর্মকর্তাদের জানিয়েছি।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, রামপুরা ব্রিজে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এরপর বাসটি হাতিরঝিলের রাস্তায় ঢুকে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাসটি এক শিশুকেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুটি মারা যায়। পরে আমরা জানতে পারি আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীও ঢাকা মেডিকেলে মারা গেছেন। একই বাস দুটি ঘটনা ঘটিয়েছে এবং দুটি প্রাণ কেড়ে নিয়েছে। বাসের চালক পালিয়ে গেছে। হেলপারকে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি